১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

বরগুনায় লোকালয় চিতা বাঘ!

আপডেট: মে ১, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের পুরাঘাটা এলাকায় একটি চিতা বাঘের বাচ্চা এসেছে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।সোমবার (১ মে) ভোর ৫টার দিকে পুরাঘাটা ফেরিঘাট সংলগ্ন দক্ষিণ বুড়িরচর জয়নাল খানের উঠানে চিতা বাঘের বাচ্চাটি দেখতে পেয়ে বাড়ির লোকজন জড়ো হয়। একপর্যায়ে বাঘটির কাছে গেলে গর্জে উঠলে ভয়ে আতঙ্ক ছড়িয়ে পরে। গ্রামের লোকজন একত্রিত হয়ে চিতা বাঘের বাচ্চাটিকে ধরে ফেলে।

চিতাবাঘের বাচ্চাটি দেখতে ফেরিঘাট এলাকার উৎসুক লোকজনের ভিড় বেড়ে গেলে ফেরিঘাট সংলগ্ন হোগলপাতার জঙ্গলে চিতাবাঘের বাচ্চাটি গ্রামবাসী অবমুক্ত করে দেয়।

বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মতিয়ার রহমান বলেন, চিতা বাঘের বাচ্চা লোকালয়ে প্রবেশের খবর পেয়ে আমাদের লোক পৌঁছানোর আগেই গ্রামবাসী বাঘের বাচ্চাটি ধরে পার্শ্ববর্তী হোগলপাতার জঙ্গলে ছেড়ে দেয় বলে জেনেছি। তবে আমরা সতর্ক রয়েছি আবার লোকালয়ে প্রবেশ করলে আটকের জন্য।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network