আপডেট: December 27, 2023
বরগুনা প্রতিনিধি:: নাশকতা চেষ্টার মামলায় বরগুনা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম রনিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে বরগুনা পৌরসভার ডিকেপি রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা পৌরসভার ডিকেপি রোড, এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়।
বরগুনা থানায় দায়ের করা নাশকতা চেষ্টার মামলায় এজাহারভুক্ত আসামি তিনি।বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ওসি বশির আলম বলেন, নাশকতা চেষ্টার মামলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নুরুল ইসলাম রনিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর রনিকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

