শিরোনাম
হাঁস, মুরগি ও কবুতর পালনে নতুন সম্ভাবনা: টেকসই জীবিকার পথে উপকূলের মানুষ উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ

বরগুনায় শিল্পকলা একাডেমী চত্বরে উদ্যোক্তা পণ্য মেলার উদ্বোধন

আপডেট: December 16, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: বিজয় দিবসের দিনে বরগুনা শিল্পকলা একাডেমী চত্বরে দুই দিনব্যাপী উদ্যোক্তা পণ্য মেলা শুরু হয়েছে। শনিবার বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

বেসরকারি উন্নয়ন সহযোগী সংগঠন সংগঠিত গ্রামোন্নয়ন সংগঠনের (সংগ্রাম) সহযোগিতায় বরগুনা জেলা প্রশাসন উদ্যোক্তা পণ্য প্রদর্শনী মেলার আয়োজন করে।

স্থানীয় উদ্যোক্তাদের তৈরি নকশিকাঁথা, হস্তশিল্প, শোপিস, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, শুঁটকি, হোম মেইড খাবার, হ্যান্ড পেইন্ট পোশাক, কসমেটিক্স, ব্লক বাটিক, পাটজাত পণ্য ও বিভিন্ন জাতের পিঠা প্রদর্শন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুস ছালাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শুভ্রা দাস, মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, সংগ্রামের নির্বাহী পরিচালক চৌধুরী মো. মনির ও উপ-পরিচালক, চৌধুরী মো. মুনিম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network