১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

বরিশালের উজিরপুরে কোভিড-১৯ নিয়ে “গুঞ্জন সংগীত একাডেমি”এর নতুন গান (ভিডিও)

আপডেট: মে ২৩, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

রিপোর্ট অলিউল্লাহ:: বরিশালের উজিরপুরে বৈশ্বিক মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে গান গাইলেন “গুঞ্জন সংগীত একাডেমি” শিল্পীরা।বিশ্বজুড়ে করোনা ভাইরাসের থাবা।এই সময়ের আতঙ্ক প্রাণঘাতী করোনাভাইরাসের থাবা পড়েছে বাংলাদেশেও।দেশবাসীকে সচেতন করতে করোনা নিয়ে সচেতনতার গান বাঁধছেন গুঞ্জন সংগীত শিল্পীরা।এই লকডাউনে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জন বিভিন্ন ছবি, ভিডিও, লেখা পোস্ট করছেন। বাড়ির বাইরে বেরোনোর উপায় নেই? তাই করোনা ভাইরাস নিয়ে গান গেয়ে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে সচেতন করতে চেয়েছেন, গুঞ্জন সংগীত একাডেমি শিল্পীরা। করোনা ভাইরাস নিয়ে গাওয়া গানটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে গতকাল শুক্রবার গুঞ্জন সংগীত একাডেমি ফেইসবুক পেইজে।

গানে শিল্পীরা তাদের কন্ঠে গেয়েছেন , করোনারে করোনা ধরলে কিন্তু ছাড়েনা, রাজা বাদশাহ কিছুই মানানে না হায়রে, প্রধানমন্ত্রীর কথা শুনোনা, রাস্তা কিংবা চায়ের দোকানে আড্ডা মারো আপন মনে পুলিশ দেখলে করো বাহানা….

কথাঃ মোঃ ফরিদ হোসেন,শিল্পীঃ ইমরান নাজির, সায়লা আঞ্জুমান, সাইফুল ইসলাম, সিয়াম, মুনিয়া ও ফরিদ হোসেন সুরঃ সংগ্রহ, ভিডিও-ইউনিট অনির্বাণ সার্বিক তত্ত্বাবধানেঃ জিয়াউল আহসান, অফিসার ইনচার্জ, উজিরপুর মডেল থানা, বরিশাল।পরিচালনাঃ গুঞ্জন সংগীত একাডেমি,উজিরপুর।আশঙ্কা প্রকাশ করে গুঞ্জন সংগীত একাডেমি শিল্পীরা বলেন, ‘আমাদের কাজ হল নানা বিষয়কে গানের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরা। তাই এই সঙ্কটময় পরিস্থিতিতে করোনা ভাইরাস নিয়ে গানের মাধ্যমে সচেতনতা প্রচারের চেষ্টা করলাম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network