শিরোনাম
মুগ্ধতা ছড়াচ্ছে বরিশালের সাতলার লাল শাপলার বিল বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান

বরিশালে অতিরিক্ত যাত্রী বহন করায় জরিমানা গুনল ৩ লঞ্চ

আপডেট: May 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: অতিরিক্ত যাত্রী বহন করায় বরিশাল নদী বন্দরে তিনটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, এমভি পারাবত-১৮, এমভি পারাবত-১০ এবং সুরভী-৯ লঞ্চ ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিটি লঞ্চকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া যাত্রীপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে লঞ্চগুলোকে পন্টুন ত্যাগে বাধ্য করা হয়।

তিনি আরও বলেন, শুক্রবার বরিশাল নদী বন্দর থেকে ভায়াসহ মোট ১৮টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। যাত্রীদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা ও মনিটরিং জোরদার করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network