শিরোনাম
জীবননগরে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা, যুবকের করুণ মৃত্যু আমতলীতে কৃষক সমাবেশ অনুষ্ঠিত উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান

বরিশালে আওয়ামী লীগ প্রার্থী জাহিদ ফারুকের প্রচারণা

আপডেট: December 26, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে নৌকার পক্ষে প্রচারণা চালিয়েছেন সদর আসনে আওয়ামী লীগের প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক। মঙ্গলবার বেলা ১২টায় নগরীর দক্ষিণ চকবাজার রোড থেকে গণসংযোগ শুরু করেন তিনি। পরে চকবাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

এ সময় জাহিদ ফারুক বলেন, বরিশালের জনগণ আমাকে ভালবোসে। ৫ বছর আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। জনগণের পাশে থেকেছি। মুষ্টিমেয় কিছু লোক ব্যতীত দলমত নির্বিশেষে সবাই নৌকা নির্বাচিত করবে। নির্বাচিত হতে পারলে আগামী ৫ বছরে বরিশালকে একটি আধুনিক শহরে পরিণত করা হবে। এ জন্য বরিশালবাসীর সহযোগিতা চান তিনি।

গণসংযোগকালে মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আফজালুল করিম এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network