বরিশালে আ.লীগের মশাল মিছিল থেকে আটক ৪

আপডেট: September 22, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল শহরে মশাল মিছিল করেছে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ)। মিছিল থেকে চারজনকে আটক করেছে পুলিশ।রবিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার নিকে বরিশাল শহরের নথুল্লাবাদ বাস টার্মিনাল-সংলগ্ন বরিশাল-ঢাকা মহাসড়ক এলাকায় আকস্মিকভাবে মশাল মিছিল বের করেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তাদেরকে ধাওয়া দিয়ে চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

প্রতক্ষদর্শীরা জানিয়েছেন, রাত ৮টার দিকে নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের কাছে সড়ক ও জনপথ বিভাগ ভবনের সামনে থেকে আকস্মিকভাবে মশাল মিছিল বের করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় তারা ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ এমন স্লোগান দেন। তারা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও নানা স্লোগান দেন। মিছিলটি নথুল্লাবাদ বাসস্ট্যান্ডের দিবে অগ্রসর হলে ছাত্র-জনতা তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় চারজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্র-জনতা।

আটকৃ ব্যক্তিরা হলেন— বরিশাল শহরের ৩০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাহাদাৎ হোসেন, দক্ষিণ চহটা গ্রামের মো. জাকির হোসেন, বানারীপাড়ার চাখার এলাকার সজিব হাওলাদার এবং বাইশালী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের মো. শাহীন শেখ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন সিকদার বলেছেন, মিছিল থেকে চারজনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে খোঁজ নিয়ে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।গত বছরের ৫ আগেস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতদিন বরিশালে তাদের মিছিল করতে দেখা যায়নি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network