আপডেট: May 3, 2026
বরিশাল প্রতিনিধি:: বরিশালে এক হাজার পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা তরুণীকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে বরিশাল-ঢাকা মহাসড়কের নগরীর কলসগ্রাম এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক জাহিদা বেগম (২০) কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মো. তাহেরের মেয়ে। বলে জানিয়েছে পুলিশ।এয়ারপোর্ট থানার পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঢাকা থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি করা হয়। এ সময় ওই বাস থেকে এক হাজার পিস ইয়াবাসহ জাহিদা বেগমকে আটক করা হয়।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র আইচ বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠিয়ে কারাগারে প্রেরণের প্রক্রিয়া চলছে।

