বরিশালে ইয়াবাসহ ল্যাংটা সোহেল গ্রেপ্তার

আপডেট: May 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশালের বানারীপাড়া থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে বানারীপাড়া পৌরসভার সীমান্তবর্তী উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের মহিষাপোতা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

থানার উপ-পরিদর্শক আব্দুল বারেক জানিয়েছেন, এসময় তার (ল্যাংটা সোহেল) কাছ থেকে ৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ল্যাংটা সোহেলের গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করে থানা পুলিশকে সাধুবাদ জানিয়েছেন।

বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মজিবুর রহমান জানিয়েছেন, উপজেলাজুড়ে থানা পুলিশের চলমান মাদক বিরোধী বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও জানিয়েছেন, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী সোহেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বৃহস্পতিবার দুপুরে তাকে বরিশাল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network