বরিশালে ইয়াবা-ফেনসিডিলসহ আটক ২

আপডেট: December 25, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: পৃথক অভিযানে ছয় হাজারটি ইয়াবা ট্যাবলেট ও ২৪ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।রোববার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের সহকারী পরিচালক মো. এনায়েত হোসেন।

তিনি জানান, রোববার সকালে বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানাধীন রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ঢাকা থেকে আগত সাকুরা পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে যাত্রী মোহাম্মদ ওরফে ফারুক ঢালীকে (৪০) পাঁচ হাজারটি ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়।আটক মোহাম্মদ ওরফে ফারুক ঢালী (৪০) ঝালকাঠি জেলার পড়মহল এলাকার বাসিন্দা বচির উদ্দিন ঢালীর ছেলে।

অপর অভিযানটি বরগুনা জেলার আমতলী থানাধীন গোলবুনিয়া গ্রামে চালানো হয়। এ সময় এক হাজারটি ইয়াবা ট্যাবলেট ও ২৪ বোতল ফেনসিডিলসহ নিজ বসতঘর থেকে মো. নিজামুল হক টিপুকে (৩৮) আটক করা হয়। তিনি গোলবুনিয়া এলাকার মো. ফজলুল হক মৃধার ছেলে।উভয় ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ের এসআই ইশতিয়াক হোসেন ও এএসআই মো. ফারুক হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network