বরিশালে ঈদের জামাতে মুসলিম উম্মার শান্তি কামনা

আপডেট: June 29, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি::মুসলিম উম্মার শান্তি কামনা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে বরিশালের কেন্দ্রীয় ঈদগাহ ও মডেল মসজিদসহ বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকাল ৭টায় বরিশাল নগরীর বান্দরোডস্থ হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়।

জামাতে অংশ নেন প্রতিবছরের ন্যায় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি, বর্তমান সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, তার চাচা ও নবনির্বাচিত সিটি মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা।

হিংসা-বিদ্বেশ, হানাহানি বন্ধ হয়ে বিশ্বে শান্তি স্থাপনসহ মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি কামনায় আল্লাহর দরবারে ফরিয়াদ কামনা করা হয়।

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, মেয়র হিসেবে আজ আপনাদের সামনে শেষবারের মতো ঈদের জামাতে বক্তব্য রাখছি। এ নিয়ে ৫টি ঈদ কাটালাম। আজ আমরা সবাই সবার জন্য দোয়া করব।এদিকে বরিশাল সদর উপজলোর চরমোনাই দরবার শরিফে সকাল ৮টায়, উজিরপু‌রের গুঠিয়া বায়তুল আমান জামে মসজিদ ও নেছারাবাদ দরবার শরীফে সকাল ৮টায় ঈদের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া গোটা জেলায় জুড়ে প্রায় সাড়ে ৫ হাজার মসজিদে সকাল ৭টা থেকে সকাল সাড়ে ৯টায় পর্যন্ত জেলার অধিকাংশ মসজিদে জামাত অনুষ্ঠিত হয়েছে। কয়েকটি মসজিদে সর্বোচ্চ দুটি ও তিনটি করে জামাত হয়েছে।নামাজ আদায় শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে শুভেচ্ছা বিনিময় করেন মুসল্লিরা। পরে পশু কোরবানিতে ব্যস্ত হয়ে পড়ে নগরবাসী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network