শিরোনাম
জীবননগর থানা ও প্রেসক্লাবের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ ১-১ গোলে ড্র আপনাদের কলমের খোঁচায় যেন কারও ক্যারিয়ার-মানসম্মান নষ্ট না হয়: তথ্যমন্ত্রী তিন বছরে ৪০০-এর বেশি পোশাক কারখানা বন্ধ হয়েছে: সংসদে বাণিজ্যমন্ত্রী বরিশালে মাদকবিরোধী অভিযানে আটক ১৭ নেপালে বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ১২৫২,অভিযান অব্যাহত পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত ইতিহাসের সবচেয়ে কঠিন সময়ে দায়িত্ব নিয়েছেন তারেক রহমান: তথ্যমন্ত্রী দেশকে অস্থিতিশীল করতে গুজব রটানো হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে : প্রধানমন্ত্রী আবদুল্লাহ পুর ইউনিয়নে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া

বরিশালে কনস্টেবল নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে ধরা ববি শিক্ষার্থী

আপডেট: November 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:

বরিশালে পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা খেয়েছেন এ কে আরাফাত (২৫) নামে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) একাউন্টিং বিভাগের বিবিএ শেষ বর্ষের এক শিক্ষার্থী।

এ ঘটনায় বুধবার (১৭ নভেম্বর) রাতে কোতয়ালি থানায় আরাফাত এবং যে পরীক্ষার্থীর পরীক্ষা দেওয়ার চেষ্টা হয়েছে তাকে আসামি করে প্রতারণার মামলা হয়েছে।

এর আগে দুপুরে নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সৌরভ হালদার নামে মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ প্রত্যাশীর হয়ে লিখিত পরীক্ষায় অংশ নেন আরাফাত। পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালনকারী পুলিশ কর্মকর্তারা জালিয়াতির বিষয়টি ধরে ফেলেন। পরে জালিয়াতির কারণে আরাফাতকে আটক করা হয়।

আরাফাত ভোলার দৌলতখান উপজেলার চর খলিফা এলাকার আবু সাইদের ছেলে। অন্যদিকে নিয়োগ প্রত্যাশী সৌরভ হালদার বরিশালের উজিরপুর উপজেলার সাকরাল এলাকার জীবন হালদারের ছেলে। সৌরভ হালদারের দাদা বীর মুক্তিযোদ্ধা। সেই সুবাদে মুক্তিযোদ্ধা কোটায় কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় আবেদন করেছিলেন।

বরিশাল জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. ইকবাল হোছাইন জানান, দুপুরে নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে বরিশাল জেলা পুলিশের লিখত পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে সৌরভ হালদারের হয়ে আরাফাত পরীক্ষায় অংশ নেন। পরীক্ষাকেন্দ্রে আরাফাতকে সন্দেহ হলে ছবিসহ যাবতীয় কাগজপত্র কার্ড যাচাই-বাছাই করে প্রক্সি দেওয়ার বিষয়টি শনাক্ত হয়। তাকে আটক করেন কেন্দ্রের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা।

জিজ্ঞাসাবাদে আরাফাত জানান, সৌরভ হালদার তার পূর্ব পরিচিত। সৌরভ তার হয়ে নিয়োগ পরীক্ষা দেয়ার জন্য অনেক অনুরোধ করেন। এজন্য ৩০ হাজার টাকা দেওয়ার প্রস্তাব দেন। সৌরভের অনুরোধে শেষ পর্যন্ত তিনি রাজি হয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নেন।

মো. ইকবাল হোছাইন বলেন, এ ঘটনায় কেন্দ্রে দায়িত্ব পালনকারী জেলা পুলিশের এসআই ইলিয়াস মাহমুদ বাদী হয়ে আরাফাত ও সৌরভের বিরুদ্ধে কোতয়ালি থানায় প্রতারণার মামলা করেছেন। অভিযুক্ত সৌরভকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network