২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম

বরিশালে কলেজছাত্রী হত্যার বিচার দাবিতে বিক্ষোভ

আপডেট: এপ্রিল ২৬, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল সরকারী ব্রজমোহন (বিএম) কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী সানজিদা কবির আনিতা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র ফ্রন্ট ও মহিলা ফোরাম।

রবিবার সকাল ১১ টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হল চত্বরে এই কর্মসূচি পালন করে তারা। এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম। বক্তব্য রাখেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার সাধারণ সম্পাদক ফারজানা আক্তার, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার অর্থ সম্পাদক সালমা নাছরিনসহ আরো অনেকে।

বক্তারা বলেন, গত ২৩ এপ্রিল মুনশি গ্যারেজে মাইনুল ইসলাম হিমুর বাসা থেকে সানজিদা কবির আনিতার মৃতদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় অভিযুক্ত মাইনুল ইসলাম হিমুর নামে এর আগেও ঝালকাঠিতে তার প্রথম স্ত্রীকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ ছিল। আনিতার সাথে হিমুর সম্পর্ক থাকলেও এই ঘটনা জানার পর আনিতা সম্পর্ক ছিন্ন করতে চাইলে তাকে হিমুর বাসায় ডেকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা বলে অভিযোগ করেন বক্তারা।এ সময় অবিলম্বে হিমুসহ আনিতা হত্যার সাথে জড়িত সকল অপরাধীদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network