শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বরিশালে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট: March 30, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় নুপুর আক্তার (৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় নগরীর হাটখোলা এমইপি গলিতে এ ঘটনা ঘটে।

মৃত নুপুর আক্তার একই এলাকার বাসিন্দা ও সৌদি প্রবাসী সেন্টু হাওলাদারের স্ত্রী।নুপুরের বড় মেয়ে সিনথিয়া জানান, ব্যাংকসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে ১২ দিন আগে তার বাবা সৌদি আরবে গিয়েছেন। দারিদ্রতা দূর করতে ঋণ করে বাবাকে বিদেশে পাঠানোর পর, তিনি সেখানে কোন কাজ পাননি। তাই ঋণের টাকা পরিশোধ করা নিয়ে মা হতাশ হয়ে পড়েন। কিস্তির টাকা নিতে লোকজন বাসায় আসেন। আমাদের পড়াশুনাসহ সংসারের ব্যয় ও ঋণের টাকা কীভাবে পরিশোধ করবে তা নিয়ে হতাশায় আত্মহত্যা করেছেন।

সিনথিয়া আরও জানান, প্রাইভেট শেষে বাসায় এসে ঘরের ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানোর অবস্থায় মাকে দেখতে পান তিনি।

কোতয়ালী মডেল থানার এসআই কুদ্দুস মোল্লা বলেন, খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় নুপুর আক্তারের মরদেহ উদ্ধার করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। সিআইডি পুলিশ এসে আলামত উদ্ধার করেছেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network