শিরোনাম
উজিরপুরে জিপিএ-৫ প্রাপ্ত ৬০ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা আমতলীতে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্বৃত্তদের আগুন আগুন ও ককটেল নিক্ষেপকারীদের ধরিয়ে দিলে ২০ হাজার টাকা পুরস্কার: নুর বাকেরগঞ্জে সরকারি নির্দেশনার পরও কলেজে পালিত হয়নি বিপ্লব ও সংহতি দিবস চরাদী ইউনিয়নকে মাদকমুক্ত, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার চেয়ারম্যান পদপ্রার্থী কামাল হোসেন খানের বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা

বরিশালে গ্রীন লাইন বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড

আপডেট: March 6, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: ঢাকা থেকে বরিশালগামী যাত্রীবাহী চলন্ত গ্রীন লাইন পরিবহনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে পুরো বাসটি পুড়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল-সানুহারের মধ্যবর্তী মুক্তিযোদ্ধা আয়নাল হোসেনের বাড়ির সামনে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। ততক্ষণে পুরো বাসটি পুড়ে গেছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে গ্রীন লাইন এসি পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪-৩১৯২) এ বাসটির ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।স্থানীয় বাসিন্দা শাওন চক্রবর্তী জানান, অগ্নিকাণ্ডের পর থেকে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো।গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, আগুন নেভানোর পর মহাসড়কে যানচলাচল স্বাভাবিক করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network