শিরোনাম
সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল কলসকাঠী বি.এম. একাডেমির শিক্ষার মান উন্নয়নে ছাত্র ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: কমিশনার খলিল আহমেদ

বরিশালে চলছে ফ্রি হেলথ ক্যাম্প

আপডেট: November 12, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: করোনা মহামারীর এই দুঃসময়ে মানুষের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অন্যান্য জেলার ন্যায়ে বরিশালেও শুরু হয়েছে ফ্র্রি হেলথ ক্যাম্প। প্রফেসর ডাঃ মোহাম্মদ রাশিদুল হাসানের সার্বিক তত্ত্বাবধায়নে ইনজিনিয়াস হেলথ কেয়ার এর উদ্যোগে সৌহার্দ্য ফাউন্ডেশন ও অপসোনিন ফার্মা’র সহযোগীতায় বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালে এই চিকিৎসাসেবা কার্যক্রম শুরু হয়েছে।

‘নিজ বাড়ি নিজ হাসপাতাল, করোনামুক্ত বাংলাদেশ’ প্রকল্পের আওতায় দু’দিনব্যাপী ফ্রি-মেডিক্যাল ক্যাম্প টি আগামীকাল শুক্রবার শেষ হবে।

গত ৭ অক্টোবর ২০২০ তারিখ গোপালগঞ্জ থেকে শুরু হওয়া এই হেলথ ক্যাম্পের ভ্রাম্যমাণ দল বরিশাল ছাড়ও দেশের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের মোট ১৪ টি জেলায় বিনামূল্যে চিকিৎসাসেবা দান করবে বলে জানিয়েছেন প্রফেসর ডাঃ মোহাম্মদ রাশিদুল হাসান।

এদিকে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বরিশাল শাখা ও ইসলামী ব্যাংক হাসপাতাল এই কার্যক্রমে সার্বিক সহায়তায় আজ বৃহস্পতিবার প্রথম দিনে বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের ক্যাম্পে ৫শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও পরীক্ষা-নিরীক্ষা সেবা দেয়া হয়েছে।

আগামীকাল শেষ দিনে আরো ৫শত রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন বরিশাল ইসলামী ব্যাংক হাসপাতালের তত্তবধায়ক ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের জেলা সভাপতি ডাঃ মোঃ ইসতিয়াক হোসেন। তিনি বলেন, এতে বরিশালবাসী ব্যাপক উপকৃত হচ্ছে। আগামী দিনেও এমন উদ্যোগের প্রচেস্টা অব্যাহত থাকবে।

ইনজিনিয়াস হেল্্থ কেয়ারের চেয়ারম্যান প্রফেসর ডাঃ রাশেদুল হাসানের তত্ত্বাবধানে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ আবদুল্লাহ আল কাফি খান, ডাঃ মোঃ আরমান ফয়সাল, ডাঃ মাহমুদ হাসান, ডাঃ মোঃ সাখওয়াত হোসেন ও ডাঃ কামরুন নাহার অন্তরাসহ ৮ চিকিৎসক সেবা প্রদান করছেন। এছাড়াও বরিশালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাঃ সিদ্দিকুর রহমান ও ডাঃ মাসুম আহমেদ এই ক্যাম্পে প্রয়োজনানুযায়ী চিকিৎসা সেবা ও পরামর্শ দিচ্ছেন।

সেবা কার্যক্রমে প্রায় ১২শ রোগীকে অপসোনিন ফার্মার ঔষধ ফ্রি প্রদান করা হয়। দু’দিনব্যাপী এ ফ্রি-মেডিক্যাল ক্যাম্পের রোগীদের রোগ নির্ণয়ের পরীক্ষা নিরীক্ষা ফ্রি করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network