শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বরিশালে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে মানববন্ধন

আপডেট: October 31, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-২৬) সামনে রেখে জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বরিশাল সচেতন নাগরিক কমিটির (সনাক) ব্যানারে রবিবার সকালে নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ‘আর নয় কয়লাভিত্তিক জ্বালানী, নবায়নযোগ্য জ্বালানী লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি ও বিনিয়োগের দাবি সংবলিত ব্যানার ও প্লাকার্ড প্রদর্শন করা হয়।

সনাক সভাপতি অধ্যাপক শাহ্ সাজেদার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক আনোয়ার জাহিদ, পরিবেশ আইনবিদ লিংকন বায়েন এবং রফিকুল আলম সহ অন্যান্যরা।

বক্তারা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় জলবায়ু অর্থায়নে স্বচ্ছতা ও জবাবদিহীতা নিশ্চিত করার দাবি জানান। একই সাথে কয়লা ভিত্তিক জ্বালানী নিরুৎসাহিত করে নবায়নযোগ্য জ্বালানীর লক্ষ্যমাত্রা অর্জনে কার্যকর নীতি প্রণয়ন ও বিনিয়োগের দাবি জানান তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network