বরিশালে জাল-জাটকাসহ গ্রেফতার ২

আপডেট: July 9, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: বরিশাল নৌপুলিশের বিভিন্ন ইউনিটের আলাদা অভিযানে জাটকা, কারেন্ট জাল ও বিভিন্ন প্রজাতির মাছসহ দু’জনকে আটক করা হয়েছে।রোববার সকালে বরিশাল নৌপুলিশের অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার কীর্তনখোলা ,কালা বদর, আড়িয়াল খাঁ, মেঘনা ও তেতুলিয়াসহ বিভিন্ন নদীত জাটকা বিরোধী এ অভিযান পরিচালনা হয়।বরিশাল অঞ্চলের পুলিশ সুপার কফিল উদ্দিনের নির্দেশনায় নৌপুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার হুমায়ুন কবির বলেন, জেলার বিভিন্ন নদীতে নৌপুলিশ আলাদা অভিযান চালায়। এ সময় মোট ২৭ লাখ ২০ হাজার ২০০ মিটার কারেন্ট জাল, ৬২ কেজি জাটকাসহ দু’জনকে আটক করা হয়েছে।

তিনি আরো বলেন, সংশ্লিষ্ট ইউএনও এবং মৎস্য কর্মকর্তার অনুমতি নিয়ে অবৈধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়েছে। জাটকাসহ সব মাছ নগরীর বিভিন্ন এতিমখানা ও অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়ছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network