শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বরিশালে দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে পেঁয়াজের দাম

আপডেট: October 6, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

বরিশালের বাজারে দুই দিনের ব্যবধানে আবারও বেড়েছে দেশী এবং বিদেশী পিয়াজের দাম। দুই দিন আগে বরিশালের পাইকারী বাজারে ৫০ থেকে ৫২ টাকা দরে বিক্রি হওয়া পিয়াজ আজ বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬২ টাকা কেজি দরে। কোন যৌক্তিক কারণ ছাড়াই হঠাৎ পিয়াজের দাম বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা।

এদিকে ব্যবসায়ীরা বলছেন, পিয়াজের আমদানী কম হওয়ায় মূল্য বেড়েছে। তারা কেনা মূল্যের সাথে সামান্য লাভ রেখে পিয়াজ বিক্রি করছেন মাত্র।

বুধবার দুপুরে বরিশালের পিয়াজ-রসুন-আলুর বৃহত্তম বাজার নগরীর পিয়াজপট্টি গিয়ে দেখা গেছে, দেশী পিয়াজ পাইকারী বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে এবং আমদানীকৃত পিয়াজ বিক্রি হচ্ছে ৫৮ টাকা দরে। খুচরা পর্যায়ে দেশী পিয়াজ ৭০ টাকা এবং এলসি পিয়াজ বিক্রি হচ্ছে ৬৫ টাকা কেজি দরে। অথচ ২ দিন আগে পাইকারী বাজারে ১০ থেকে ১২ টাকা কমে বিক্রি হয়েছে দেশী-বিদেশী পিয়াজ। হঠাৎ করে পিয়াজের মূল্য বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারন ক্রেতারা। বাজারের দিকে সরকারের কোন নজরদারী না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছেমত নিত্য পন্যের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ করেন তারা। বাজার নিয়ন্ত্রনে তারা সরকারকে কঠোর নজরদারী করার দাবী জানিয়েছেন।

এদিকে আড়তদার ও ব্যবসায়ীরা পিঁয়াজের মূল্য বৃদ্ধির জন্য আমদানীকারকদের দায়ী করেছেন। নগরীর পিয়াজপট্টির তালুকদার বানিজ্যালয়ের শিপন তালুকদার বলেন, মোকামে দাম বেড়ে যাওয়ায় বরিশালের বাজারেও সব ধরনের পিঁয়াজের দাম বেড়েছে। তারা কেনা মূল্যের সাথে সামান্য লাভ রেখে পিঁয়াজ বিক্রি করছেন মাত্র।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network