শিরোনাম

বরিশালে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

আপডেট: March 7, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক::

বরিশালে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস পালন করেছে আওয়ামী লীগ এবং সরকারি বিভিন্ন দপ্তর। আওয়ামী লীগ কার্যালয় চত্তরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা নিবেদন এবং আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালনের আয়োজন করা হয়।

এ উপলক্ষ্যে আজ সকাল ৬টায় সদর রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়।
সকাল ৯টায় দলীয় কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। এর পরপরই মহানগর আওয়ামী লীগ সভাপতি এ কে এম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তালুকদার মো. ইউনুসের নেতৃত্বে স্ব-স্ব ইউনিটের নেতাকর্মীরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়াও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে।

এদিকে সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিভাগীয় কমিশনার আমিন-উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রেপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এবং জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

দিবসটি পালন উপলক্ষে বিকেলে দলীয় কার্যালয়ে যৌথ আলোচনা সভার আয়োজন করে জেলা ও মহানগর আওয়ামী লীগ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network