বরিশালে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে ছাত্রলীগের গণসংযোগ

আপডেট: December 20, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত নৌকা মার্কার প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সমর্থনে ব্যাপক গণসংযোগ করেছে শিকারপুর সরকারী শেরই বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের নেতাকর্মীরা।
রবিবার দিনব্যাপী শিকারপুর সরকারী শেরই বাংলা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ও উজিরপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি শাকিল মাহামুদ আউয়াল খানের নেতৃত্বে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মীরা গণসংযোগ করেন। গণসংযোগকালে শিকারপুর বন্দর ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক করিম খান, যুবলীগ নেতা হারুন অর রশিদসহ অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে উজিরপুর বন্দরে নৌকা মার্কার প্রার্থীর প্রধান নির্বাচনী কার্যালয়ে প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বেপারীর সাথে সৌজন্য সাক্ষাত করেন ছাত্রলীগ নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বাচ্চু, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, শিকারপুর ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমুখ।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network