শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

বরিশালে বাগান থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার

আপডেট: July 29, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল নগরীর বাণিজ্যিক এলাকা পোর্ট রোডের একটি বাগান থেকে দুইটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাছ দুটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান জানান, পোর্ট রোডের সাততলা ভবনের পাশের বাগানে গাঁজা গাছ রোপণ করা হয়েছিল। এর মধ্যে দুটি গাছ বড় হয়ে প্রায় পাঁচ ফুট উচ্চতায় পৌঁছেছিল।

তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিত্যক্ত অবস্থায় গাছ দুটি উদ্ধার করে। তবে কারা এসব গাছ রোপণ করেছে, সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।পুলিশ কর্মকর্তা আরও জানান, উদ্ধার করা গাছ দুটি সাধারণ ডায়েরি (জিডি) করে আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network