বরিশালে বিপদসীমার উপর দিয়ে বইছে কীর্তনখোলা, নিন্মাঞ্চলে পানি

আপডেট: July 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ব‌রিশাল: ব‌রিশা‌লের কীর্তনখোলা নদীর পা‌নি বিপদসীমার উপর দিয়ে প্রবা‌হিত হ‌চ্ছে। জলমগ্ন হয়ে পড়েছে ব‌রিশাল নগরীর নিম্নাঞ্চল।

বরিশাল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী এ আই জাবেদ শনিবার রাতে গণমাধ্যমকে জানান, শ‌নিবার সকাল থে‌কেই কীর্তনখোলা  নদীর পা‌নি বৃ‌দ্ধি শুরু হয়। সন্ধ্যার পর কীর্তনখোলার পানি বেড়ে বিপদ সীমার ২ দশমিক ৬০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত  হচ্ছে। এ কার‌ণে ব‌রিশাল সদর উপ‌জেলার চরবা‌ড়িয়া, লামছ‌ড়ি, নগরীর রসূলপুর,পলাশপুর, ভা‌টিখানা এলাকাসহ নিন্মাঞ্চল প্লা‌বিত হয়েছে। মূল সড়ক থে‌কে অ‌লিগ‌লি‌তেও পা‌নি ঢুকে গেছে।

বরিশাল নগরীর পলাশপুর ও রসুলপুরের বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন।পলাশপুর এলাকার(৫নম্বর ওয়ার্ড)  ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি জানান, সন্ধ্যা থেকে পলাশপুরের সড়ক গুলো জোয়ারের পানিতে সয়লাব হয়ে আছে। পলাশপুরের শেরে বাংলা সড়কের বাসিন্দা শামীম আহম্মেদ বলেন, আমরা প্রতিবছর বর্ষা মৌসুমে জোয়ারে ভাসি। শহর রক্ষা বাঁধও হয় না, আমাদের দুর্ভোগও যায় না।

সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মাহাতাব হোসেন সুরুজ জানান, চরবাড়িয়া ইউনিয়নের লামচরী,চর আবদানী,রাড়িমহল সহ ৫টি গ্রাম জোয়ারের পনিতে ডুবে গেছে। শত শত পরিবার ঘরবন্দি। সহকা‌রী প্রকৌশলী এ আই জা‌বেদ ব‌লেন, নদীতে ভাটা এলেই নগরীতে ও নিম্নাচলের পানি নেমে যাবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network