শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বরিশালে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি ফারুক গ্রেপ্তার

আপডেট: June 28, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নাজমুল হক মুন্না ।। বরিশালের উজিরপুরে মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ফারুক জমাদ্দারকে (৫৪) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার শোলক ইউপির পশ্চিম শোলক গ্রামের মৃত আনোয়ার হোসেন জমাদ্দারের ছেলে। রোববার (২৭ জুন) দিবাগত ভোররাত সাড়ে ৩টার দিকে পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে উজিরপুর মডেল থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, ২০১৭ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের হওয়া মামলায় ২ বছরের সাজাপ্রাপ্ত ও ১০ হাজার টাকার অর্থদন্ডে দন্ডিত হয়ে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলো ফারুক। গতকাল রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার সহকারি উপপরিদর্শক (এএসআই) খান মো. আহসাবের নেতৃত্ব সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. নজরুল ইসলাম ও মো. মামুন হোসেনসহ একদল পুলিশ পাশ্ববর্তী আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত ফারুক জমাদ্দারকে গ্রেপ্তার করে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল আহসান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ফারুক জমাদ্দারকে সোমবার (২৮ জুন) সকালে বরিশাল বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বরিশালের বিভিন্ন থানায় কমপক্ষে ১০টি মামলা রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network