আপডেট: January 29, 2026
বরিশাল প্রতিনিধি :: বরিশালের মুলাদীতে জৈতিমনি (১৫) নামের এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে মুলাদী পৌর সদরের বেইলি ব্রিজ (নগর) এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, মোবাইল ফোন দেখতে নিষেধ করায় মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে সে।
জৈতিমনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার নৈয়ারবাড়ী গ্রামের মৃত রিপন রায়ের মেয়ে। তার মা ঝুমা সরকার মুলাদী সরকারি মাহমুদজান মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। জৈতিমনির ওই বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল।ঝুমা সরকার আরও বলেন, জৈতিমনি তার বাবা রিপন রায়কে অত্যন্ত ভালোবাসত। বাবার মৃত্যুর পরে মেয়ে মানসিকভাবে ভেঙে পড়ে। বেশ কিছুদিন ধরে সে তার বাবার কাছে চলে যাবে বলছিল।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরাফাত জাহান চৌধুরী বলেন, মায়ের সঙ্গে অভিমান করে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ বুধবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

