শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বরিশালে ৩ দিনের সরকারি সফরে আসছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী 

আপডেট: August 27, 2021

  • ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক ::  বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কর্ণেল (অব.) জাহিদ ফারুক শামীম এমপি এক সংক্ষিপ্ত সফরে শনিবার (২৮ আগষ্ট) নিজ নির্বাচনী এলাকা বরিশাল আসছেন।তিনি ঢাকা থেকে দুপুর ১টার সময় সড়ক পথে বরিশালে উদ্দেশ্যে রওনা দিবেন। বিকেল ৫টায় বরিশাল এসে পৌঁছবেন এবং বরিশাল পানি উন্নয়ন বোর্ডের রেস্টহাউজে রাত্রি যাপন করবেন।
পরের দিন রবিবার (২৯ আগষ্ট) বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গীলাতলী এলাকায় আশ্রয়ণ প্রকল্পের উপকার ভোগীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
এর পরের দিন সোমবার (৩০ আগষ্ট)  শহিদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে অসহায়, গরীর  ও দুঃস্থদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র উপহার সামগ্রী বিতরণ করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী।
ওই‌দিন দুপুরে ১টায় ঢাকার উদ্দেশ্যে তিনি বরিশাল ত্যাগ করবেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network