শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

বরিশালে ৩ লাখ ১৬ হাজার ৩৭১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর টার্গেট

আপডেট: December 9, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

চলমান করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে ৪ দিনের মধ্যে বরিশাল জেলায় ৩ লাখ ১৬ হাজার ৩৭১ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সিভিল সার্জন কার্যালয়।

বৃহস্পতিবার সকাল ১১ টায় বরিশাল সিভিল কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান সিভিল সার্জন ডা. মো. মনোয়ার হোসেন।

তিনি জানান, প্রতি বছর সপ্তাহব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন হলেও এবার করোনা পরিস্থিতির কারণে ৪ দিনের মধ্যে এই পরিকল্পনা বাস্তবায়ন করবেন তারা। ক্যাম্পেইন কেন্দ্রগুলোতে স্বাস্থ্যবিধি রক্ষায় নেয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

এবার বরিশাল জেলার ১০টি উপজেলার ৮৫টি ইউনিয়নের ২৫৫ টি ওয়ার্ডে ২ হাজার ৪০টি অস্থায়ী টিকাদান কেন্দ্রে এবং প্রতি উপজেলায় ১টি অতিরিক্ত কেন্দ্রসহ মোট ২ হাজার ৫০টি কেন্দ্রে ৪ হাজার ১শ’ জন স্বেচ্ছাসেবী এই ক্যাম্পেইন বাস্তবায়ন করবে। আগামীকাল ১১ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে।

ক্যাম্পেইনে ১২ থেকে ৫৯ মাস বয়সের ২ লাখ ৮২ হাজার ১৪৮ জন শিশু এবং ৬ থেকে ১১ মাস বয়সের ৩৪ হাজার ২২৩ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে বলে জানান সিভিল সার্জন ড. মো. মনোয়ার হোসেন। সংবাদ সম্মেলনে সিভিল সার্জন কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network