বরিশালে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি আটক

আপডেট: August 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি: বরিশাল নগরীর কাউনিয়া হাউজিং এলাকার শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ৩ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

গ্রেফতাররা হলেন লক্ষ্মীপুর জেলার নাছিমনগর এলাকার মো. ইউসুফ ফকির (৪১) ও চট্টগ্রাম জেলার হরিশপুর এলাকার মো. মামুন (৩৫)।

কাউনিয়া থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. ইব্রাহীম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১১ আগস্ট) রাতে নগরীর কাউনিয়া হাউজিং এলাকার শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায় পুলিশ। টের পেয়ে পালানোর চেষ্টাকালে ইউসুফ ফকির ও মো. মামুনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এসি মো. ইব্রাহীম আরও বলেন, ওই দুই মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকা থেকে মাদক নিয়ে এসে বরিশালে বিক্রি করে আসছিলেন। তাদের মধ্যে ইউসুফ ফকিরের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি মাদক মামলা রয়েছে। আটক দুজনের বিরুদ্ধে মাদক আইনে আরও এটি মামলা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network