বরিশাল করোনা ইউনিটে আরও ১৬ জনের প্রাণহানি, শনাক্ত ৭৭৩

আপডেট: August 4, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি।

আপডেট নিউজ ,বরিশাল: বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত ছিলেন। বাকিরা মারা গেছেন উপসর্গে। এদিকে বরিশাল বিভাগে এই সময়ে আক্রান্ত হয়েছেন ৭৭৩ জন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে তাদের মৃত্যু হয়েছে। এই নিয়ে বরিশাল বিভাগে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৫০০ জনে দাঁড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ১৬ জন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক বাসুদেব কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৭৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে বরিশাল জেলায় শনাক্তের সংখ্যা ৩৩৭ জন, পটুয়াখালীতে ৯৭ জন, ভোলায় ১৮২ জন, পিরোজপুরে ৪৭ জন, বরগুনায় ৬৪ জন এবং ঝালকাঠিতে ৪৬ জন। বরিশাল বিভাগে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩৬ হাজার ১৪০ জন।

এদিকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তিনশত বেড বিশিষ্ট করোনা ইউনিটে বুধবার ৩৪৯ জন ভর্তি রয়েছেন, যার মধ্যে ১২৪ জনের করোনা পজিটিভ। গত ২৪ ঘণ্টায় এই ইউনিটে ৫৩ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। এই ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সর্বমোট ১১৪৬ জনের মৃত্যু হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network