বরিশাল কারাগার থেকে আরও ১৪ বন্দির মুক্তি

আপডেট: May 10, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক :: করোনার কারণে সরকারের সাধারণ ক্ষমায় তৃতীয় দফায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে রোববার দুপুরে মুক্তি পেয়েছেন আরও ১৪ বন্দি। মন্ত্রণালয়ের নির্দেশনার পরও অপর ১২ জন জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে।বরিশাল কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বনিক জানান, করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে ৩ ক্যাটাগরিতে বরিশাল কেন্দ্রীয় কারাগারের ২৪২ জন বন্দিকে মুক্তির জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুপারিশ পাঠানো হয়েছিলো। এর মধ্যে ৭৩ জন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রয়েছে, যার‍া অন্তত ২০ বছর সাজা ভোগ করেছে। অপর দুই ক্যাটাগরিভূক্তরা হলো হাজতি এবং লঘু দণ্ডপ্রাপ্ত বন্দি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে প্রথম দফায় গত ২ মে ৩ জন এবং ৩ মে ৭ জনকে বিশেষ ক্ষমতায় মুক্তি দেয়া হয়। দ্বিতীয় দফায় গত শুক্রবার আরও ৩৮ জনের মুক্তির নির্দেশ আসে। এর মধ্যে মন্ত্রণালয়ের নির্দেশ পাওয়ার আগেই ১০ জন জামিনে মুক্তি পান। ২৮ জনের মধ্যে শনিবার ২ জন এবং রোববার জরিমানার অর্থ পরিশোধ করে মুক্তি পেয়েছেন আরও ১৪ জন। বাকি ১২ জন জরিমানার অর্থ পরিশোধ সাপেক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছেন।

প্রসঙ্গত, ৬৩৩ জন ধারনক্ষমতা সম্পন্ন বরিশাল কেন্দ্রিয় কারাগারে বর্তমানে ১ হাজার ২৯৮ জন বন্দি রয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network