শিরোনাম
গৌরনদীতে বার্থী ডিগ্রি কলেজে বৃক্ষরোপণ কর্মসূচি পালন অধ্যক্ষের স্বেচ্ছাচারীতায় শেবাচিম কেন্দ্রীয় মসজিদে দীর্ঘদিন যাবৎ ঝুলে আছে ইমাম-মুয়াজ্জিনের নিয়োগ ঝালকাঠিতে পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত বাকেরগঞ্জে ভাঙা ব্রিজে পথচারীদের ভোগান্তি, দ্রুত সংস্কারের দাবি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় আরাফাত জোমাদ্দার ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশালে ‘মা ও শিশু উৎসব’ অনুষ্ঠিত এক ইলিশ সাড়ে ৮ হাজার টাকায় বিক্রি শ্বশুরবাড়ির ছাদে প্রবাসফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জে প্রাথমিক শিক্ষকদের সভায় এমপি আবুল হোসেন খানকে সংবর্ধনা

বরিশাল জেলা পরিষদ নির্বাচনঃ আটঘাট বেঁধে মাঠে নামছেন যুবলীগ নেতা জাহিদুল আলম

আপডেট: August 28, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: বরিশাল জেলা পরিষদের আসন্ন নির্বাচনে বাকেরগঞ্জ এলাকায় সদস্য পদে আলোচনার শীর্ষে গত নির্বাচনে মাত্র ১ ভোটে হেরে যাওয়া সাবেক কেন্দ্রীয় যুবলীগ নেতা মোঃ জাহিদুল আলম মল্লিক (ওয়াসিম)।
দীর্ঘদিন রাজনৈতিক মাঠের কর্মী,দল ও জনগনের জন্য শুধু ত্যাগ করেই গেছেন। তাই এবারে জেলা পরিষদ নির্বাচনে এই এলাকায় তাকে নিয়ে চলছে জোর আলোচনা। সবশেষ গত জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে বিপুল জনপ্রিয়তা থাকার পরেও অপকৌশলের কাছে মাত্র ১ ভোটে হেরে যান তিনি।
মোঃজাহিদুল আলম মল্লিক (ওয়াসিম) ছাত্রজীবন থেকে শুরু করে দীর্ঘ ২৫ বছর যাবত আওয়ামী রাজনীতির সাথে যুক্ত। বিগত চার দলীয় জোট সরকারের আমলে হামলা, মামলার শিকার হয়েও তখন দলীয় কার্যক্রমে রাজপথে ছিলেন বেশ সরব।
এছাড়া তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত আছেন। যার মধ্যে বাকেরগঞ্জ উপজেলা কল্যাণ সমিতি ঢাকা’র
সাধারণ সম্পাদক। বৃহত্তর বরিশাল বনশ্রী সোসাইটি’র দপ্তর সম্পাদক। আস্থা ৯৩ ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক।
এছাড়া ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিলেন।
তাছাড়া সামাজিক কর্মকান্ডে তিনি সর্বজনের কাছে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। স্থানীয় নেতাকর্মীরা বলেন, ওয়াসিম ভাই একজন সাদা মনের মানুষ। শত প্রতিকুলতায় তিনি মানুষের কল্যাণে কাজ করেন, তাছাড়া মাঠ পর্যায়ে গণমানুষের সাথে তার আন্তরিক সম্পর্ক অনেক বেশী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network