বরিশাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল শুরু

আপডেট: October 25, 2023

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক::বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় হামুন’র প্রভাব কেটে যাওয়ায় পর বরিশাল থেকে সব ধরনের নৌযান চলাচল শুরুর নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

বুধবার সকাল ৮টা থেকে সব রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে জানিয়ে নদী বন্দর কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাক জানান, ঘূর্ণিঝড় হামুন’র বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে সংশ্লিষ্টরা।

এর আগে ঘূর্ণিঝড় হামুন’র কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
বরিশাল আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ বলেন, হামুন কক্সবাজারে আঘাত হেনেছে। যে কারণে দক্ষিণাঞ্চলের ওপরে তেমন প্রভাব দেখা যায়নি। এই অঞ্চলের শঙ্কা কেটে গেছে। তবে ঘূর্ণিঝড় পরবর্তী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাতাসের আর্দ্রতা, গতিবেগ স্বাভাবিক রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network