শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুলের জানাজা ও দাফন সম্পন্ন

আপডেট: March 3, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশাল প্রেস ক্লাবের সভাপতি ও আঞ্চলিক দৈনিক আজকের বার্তার সম্পাদক কাজী নাসির উদ্দিন বাবুলের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ জোহর নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের কলাডেমা এলাকার নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা মাঠে জানাজা শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

জানাজায় মহানগর আওয়ামী লীগ সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র সাদিক আবদুল্লাহ, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস, মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি পেশার বহু মুসল্লি উপস্থিত ছিলেন।

এর আগে গত শনিবার রাত সোয় ৮টার দিকে ঢাকার বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাজী নাসির উদ্দিন বাবুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।

নব্বই দশকে সদর উপজেলার কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন কাজী নাসির উদ্দিন বাবুল। বরিশাল প্রেস ক্লাবেও একাধিকবারের নির্বাচিত সভাপতি ছিলেন তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network