বরিশাল বিএম স্কুলে মুক্তিযোদ্ধার নামে একাডেমিক ভবন উদ্বোধন
আপডেট: June 5, 2021
ফেইসবুক শেয়ার করুন
বরিশাল বিএম স্কুলে মুক্তিযোদ্ধার নামে একাডেমিক ভবন উদ্বোধন
আপডেট:
Photo Card
Preview
বরিশাল বিএম স্কুলে মুক্তিযোদ্ধার নামে একাডেমিক ভবন উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :: শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের নামে বরিশাল ব্রজমোহন (বিএম) স্কুলের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৫ জুন) বিকাল ৪টায় বিএম স্কুলের এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ব্রজমোহন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন তালুকদারসহ ম্যানিজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষিকা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সংশ্লিষ্টরা জানান, এক কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট নতুন এ একাডেমিক...
নিজস্ব প্রতিবেদক :: শহীদ জননী বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের নামে বরিশাল ব্রজমোহন (বিএম) স্কুলের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৫ জুন) বিকাল ৪টায় বিএম স্কুলের এ একাডেমিক ভবনের উদ্বোধন করেন বরিশাল সিটি করপোরেশন মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, ব্রজমোহন বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মাহবুব মোর্শেদ, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন তালুকদারসহ ম্যানিজিং কমিটির সদস্য, শিক্ষক, শিক্ষিকা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সংশ্লিষ্টরা জানান, এক কোটি ৮৯ লাখ টাকা ব্যয়ে ৫ তলা বিশিষ্ট নতুন এ একাডেমিক ভবন নির্মাণ কাজ সম্পন্ন করে শিক্ষা প্রকৌশল অধিদফতর৷উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগম বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহর (এমপি) সহধর্মিণী। তিনি বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর মা এবং বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ছিলেন।