বরিশাল বিভাগে করোনায় আরও ৯ মৃত্যু, শনাক্ত ১৮৭

আপডেট: August 22, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল বিভাগে চার হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু হয়েছে।  এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে তিনজন এবং করোনায় ছয়জন মারা গেছেন। একই সময়ে আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৮৭ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ২৭ দশমিক ৫১ শতাংশ।রোববার বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় শনাক্ত হয়েছেন ৭৬ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৭ হাজার ৪৬৯ জন। সুস্থ হয়েছেন ১১ হাজার ৪২১ জন। জেলায় গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে এবং এ পর্যন্ত মোট মারা গেছেন ২১১ জন।

পটুয়াখালীতে নতুন শনাক্ত হয়েছেন ১৮ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হয়েছেন পাঁচ হাজার ৮৫০ জন। ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও এ পর্যন্ত এখানে মারা গেছেন ১০৪ জন। সুস্থ হয়েছেন তিন হাজার ২৫৫ জন।

ভোলায় নতুন ৪৫ জন শনাক্ত হয়েছেন। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ছয় হাজার ১১৭ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মৃত্যু সংখ্যা ৭৭।  সুস্থ হয়েছেন পাঁচ হাজার ১১৪ জন।

পিরোজপুরে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৫ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত হলেন পাঁচ হাজার ৮৫ জন। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮০ জন। সুস্থ হয়েছেন চার হাজার ৬১৩ জন।

বরগুনায় নতুন ২১ জন নিয়ে মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৬২৮ জন। গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছেন ৮৯ জন। সুস্থ হয়েছেন দুই হাজার ৬১৩ জন।

ঝালকাঠিতে নতুন ১২ জন শনাক্ত নিয়ে মোট আক্রান্ত হয়েছেন চার হাজার ৪৭৫ জন। এখানে গাত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। জেলায় মোট মারা গেছেন ৬৯ জন এবং সুস্থ হয়েছেন তিন হাজার ৩৩৬ জন।

শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের তথ্য সংরক্ষক জাকারিয়া খান স্বপন জানান, বিগত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ১০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে ১৪৬ জন চিকিৎসাধীন। যার মধ্যে ৫২ জনের করোনা পজিটিভ।

করোনা সংক্রমণ শুরুর পর থেকে শুরু করে রোববার সকাল ৮টা পর্যন্ত বিভাগের ছয় জেলায় মোট শনাক্ত হয়েছে ৪২ হাজার ৬২৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ৬৩০ জন এবং সুস্থ হয়েছেন ৫১ হাজার ৬২৬ জন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network