শিরোনাম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী‌ মারধ‌রের ঘটনায় ইউপি সদস্য লিটন‌ গ্রেপ্তার

আপডেট: January 16, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ব‌রিশাল বিশ্ববিদ‌্যাল‌য়ের ছাত্রী‌ ও তার স্বামী‌কে মারধ‌রের ঘটনায় চরকাউয়া ইউপি সদস‌্য সাইদুল আলম লিটন‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে র‌্যাব। রবিবার দুপু‌রে নগরীর সাগ‌র‌দির ইসলাম পাড়া এলাকা থে‌কে তাকে গ্রেপ্তার করা হয়। বিকেল র‌্যাব ৮ এর সদর দপ্ত‌রে সংবাদ স‌স্মেল‌নের মাধ্যমে নিশ্চিত করেছে।

র‌্যাব-৮ এর অধিনায়ক অতি‌রিক্ত ডিআইজি জা‌মিল হাসান ব‌লেন, ১১ জানুয়া‌রি রা‌তে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয়সংলগ্ন এলাকায় বিশ্ববিদ‌্যাল‌য়ের এক ছাত্রী ও তার স্বামী‌কে আপ‌ত্তিকর কথাবার্তা ব‌লে স্থানীয় যুবক জা‌হিদ হো‌সেন জয়। এর প্রতিবাদ কর‌লে ঘটনাস্থ‌লে উপ‌স্থিত হ‌য়ে ইউপি সদস‌্য সাইদুল আলম লিটন ওই ছাত্রী ও তার স্বামী‌কে মারধর ক‌রে। এ ঘটনায় মামলা দা‌য়ের হ‌লে আসামি লিটন পলাতক ছি‌ল। রবিবার গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অভিযান চা‌লি‌য়ে লিটন‌কে গ্রেপ্তার করা হ‌য়‌।

র‌্যাব ৮ এর অধিনায়ক ব‌লেন, লিটন ও তার ভা‌তিজা জয় এলাকায় নানা অপকর্ম ক‌রে আস‌ছে। ব‌রিশাল বিশ্ববিদ‌্যালয় শিক্ষার্থী‌দের কা‌ছে তারা আতঙ্ক। এদের হা‌তে এখন পর্যন্ত শতা‌ধিক শিক্ষার্থী হেনস্তা হ‌য়ে‌ছেন। পরে তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় হস্তান্তর করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network