শিরোনাম
জীবননগরে ইয়াবা যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান বরিশালে এক সন্তানের পিতৃত্বের দাবি নিয়ে হাসপাতালে ভিন্ন ধর্মের ২ ব্যক্তি গার্মেন্টস শ্রমিকদের সর্বনিম্ন বেতন ৩২ হাজার টাকা করার প্রস্তাব

বরিশাল শেবাচিমের করোনা ওয়ার্ডে আরও ৮ রোগীর মৃত্যু

আপডেট: July 11, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন রোগীর সংখ্যা তিন শ’ ছুই ছুই করছে। গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের করোনা ওয়ার্ডে মৃত্যু হয়েছে আরও ৮ রোগীর। এদিকে মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সর্বশেষ করোনা শনাক্তের হার ৬২.২৩ শতাংশ।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত শনিবার মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ২৮৪ জন রোগী। বিগত গত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন রোগী। এই সময়ে করোনা উপসর্গ নিয়ে ৫১ জন রোগী এই হাসপাতালে ভর্তি হয়েছেন।বিগত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে ৮ জন রোগীর মৃত্যু হয়েছে। রবিবার সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন করোনা ওয়ার্ডের ইতিহাসে সর্বাধিক ২৯৮ জন রোগী। যার মধ্যে ৬৮ জনের করোনা পজিটিভ। করোনা ওয়ার্ডে শয্যা রয়েছে ৩০০টি।

গত বছরের মার্চে করোনা ওয়ার্ড চালুর পর এ পর্যন্ত মোট ৮২৫ জন রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ২২৯ জনের করোনা ছিল পজিটিভ।

এদিকে শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে গত শনিবার রাতে প্রকাশিত রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ১১৭ জনের। শনাক্তের হার ৬২.২৩ ভাগ। এর আগের দিন পিসিআর ল্যাবে শনাক্তের হার ছিল ৬৫.৮২ ভাগ। গত সোমবার রাতে প্রকাশিত পিসিআর ল্যাবের রিপোর্টে করোনা শনাক্ত হয়েছিলো রেকর্ড ৭৩.৯৩ ভাগ। হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network