১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদ প্রার্থী খোকন ফকির: ত্যাগ, সংগ্রাম ও জনসেবার এক পরিচিত নাম দর্শনায় পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক দলীয় নেতৃবৃন্দের সময়োপযোগী মূল্যায়ন চাই: মতিউল ইসলাম রানা গৌরনদীতে মাদকের টাকার জন্য বাবা-মাকে নির্যাতন, ছেলেকে জেল-জরিমানা জীবননগরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা বিশ্ববিদ্যালয়ের কাজ হলো জ্ঞান সৃষ্টি করা: উপাচার্য মামুন অর রশিদ বিশ্বকাপে প্রথম হ্যাট্রটিক মেসির চরফ্যাশনে ব্র্যাক এর উদ্যোগে প্রান্তিক খামারিদের মাঝে বিনামূল্যে হাঁসের বাচ্চা বিতরণ সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ

বরিশাল শেবাচিম হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হলেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

আপডেট: জুন ১৫, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।দীর্ঘ প্রায় দুই বছর পর হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠন করা হলো।সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, নতুন কমিটি গঠনের ফলে দক্ষিণাঞ্চলের প্রধান এ চিকিৎসাকেন্দ্রের সেবা ব্যবস্থাপনায় গতি আসবে এবং রোগীরা আরও উন্নত সেবা পাবেন।জানা যায়, ২০২৪ সালের ১৫ জুন তৎকালীন প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমকে সভাপতি করে শেবাচিম হাসপাতালের ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছিল। এরপর ৫ আগস্টের পর দীর্ঘদিন কোনো কার্যকর কমিটি না থাকায় হাসপাতাল পরিচালনায় নানা ধরনের জটিলতা তৈরি হয় বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

বরিশাল সাধারণ নাগরিক সমাজের আহ্বায়ক কাজী মিজানুর রহমান ফিরোজ বলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভার মাধ্যমে সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া জরুরি।
তার মতে, শেবাচিম হাসপাতালের অবকাঠামো পুরোনো, জনসংখ্যার তুলনায় রোগীর চাপ অনেক বেশি, পাশাপাশি জনবল ও আধুনিক যন্ত্রপাতির ঘাটতিও রয়েছে।মিজানুর রহমান আরও বলেন, নতুন সভাপতির উচিত এসব সমস্যাকে অগ্রাধিকার দিয়ে সরকারের উচ্চপর্যায়ে তুলে ধরা এবং হাসপাতালটির সার্বিক ব্যবস্থাপনা আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া, যাতে দক্ষিণাঞ্চলের হাজারো রোগী উপকৃত হন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network