বরিশাল সিটি মেয়রের নামে ভাউচার করে টাকা আত্মসাৎ: ঠিকাদার গ্রেপ্তার

আপডেট: June 30, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল সিটি মেয়রের নামে ভাউচার করে টাকা আত্মসাৎ: ঠিকাদার গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:  বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের নামে ভাউচার করে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ঠিকাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ‘পলি কনস্ট্রাকশন’ নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান আকবারুজ্জামানকে গতকাল মঙ্গলবার রাতে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পুলিশ ঠিকাদারকে বুধবার আদালতে প্রেরণ করলে বিচারক তাকে কারাগারে পাঠিয়ে দেন। এই মামলায় ৮ জনকে সাক্ষী করা হয়েছে, যারা সকলে স্থানীয় আওয়ামী লীগ, যুব ও ছাত্রলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত।

গ্রেপ্তার আকবারুজ্জামান বরিশাল শহরের ৯ নম্বর ওয়ার্ডের ১০ নং প্যারারা রোডে বাসিন্দা।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ব্যবসায়িক অংশিদার মেহেদী হাসান সুমনের সাথে ‘পলি কনস্ট্রাকশন’র চেয়ারম্যান আকবারুজ্জামানের বিরোধ চলে আসছিল। এই বিরোধ মেটাতে মঙ্গলবার সন্ধ্যা রাতে বরিশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে উভয়পক্ষকে নিয়ে বৈঠকে বসেন। এতে স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাও অংশ নেন। কাগজপত্র উপস্থাপন করলে দেখা যায়, সিটি মেয়রের নামে ভাউচার করে বড় একটি অংকের টাকা হাতিয়ে নেন ঠিকাদার আকবারুজ্জামান। এই বিষয়টি মেয়রকে অবহিত করা হয়ে কাগজপত্রসহ ঠিকাদারকে বাসভবনে তলব করেন। সেখানে জিজ্ঞাসাবাদে তিনি কোনো সদুত্তোর দিতে না পারায় পরবর্তীতে কোতয়ালি পুলিশ ডেকে তাকে তুলে দেওয়া হয়।

এই ঘটনায় বরিশালের সাবেক ছাত্রলীগ নেতা জিয়াউর রহমান জিয়া বাদী হয়ে ঠিকাদারের বিরুদ্ধে একটি প্রতারণা মামলা করেছেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আকবারুজ্জামানকে বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network