শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বাংলা নববর্ষ বরণে উথলী সূর্য্য তোরণ ক্লাবের দিনব্যাপী নানা আয়োজন

আপডেট: April 14, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার

পুরোনো গ্লানি, হতাশা ও মলিনতাকে পিছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে জীবননগর উপজেলার ঐহিত্যবাহী ‘উথলী সূর্য্য তোরণ ক্লাব’-এর উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে বাংলা বর্ষবরণ ও পহেলা বৈশাখ।

বাংলা নববর্ষ-১৪৩৩ ও পহেলা বৈশাখ উপলক্ষ্যে সকালে ক্লাব চত্বরে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে ক্লাব চত্বর থেকে বৈশাখী শোভাযাত্রা বের হয়ে একই স্থানে এসে শেষ হয়।

এতে অংশগ্রহণ করেন ক্লাবের সভাপতি মেজবাহ উদ্দিন জাহিদ, সাধারণ সম্পাদক সাজেদুর রহমান, সাবেক সভাপতি আব্দুল মান্নান পিল্টু, সহসভাপতি হাজী আব্দুর রাজ্জাক খোকন, জিনারুল হক জান্টু, যুগ্ম সম্পাদক অ্যাড. নাজমুল হুসাইন, রুবেল আহম্মেদ সাঈদ, সমাজকল্যাণ সম্পাদক জিল্লুর রহমান, ক্রীড়া সম্পাদক রানা হোসেন, সহ ক্রীড়া সম্পাদক তৌহিদুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক অমিত খান, উথলী ইউনিয়ন যুবদলের সদস্য সচিব আরমান আলী প্রমুখ।

দুপুরে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে গ্রাম বাংলার বিভিন্ন ধরনের ঐহিত্যবাহী খেলা। বিকালে অনুষ্ঠিত হবে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এছাড়া সন্ধ্যায় অনুৃষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

উথলী সূর্য্য তোরণ ক্লাবের সাধারণ সম্পাদক সম্পাদক সাজেদুর রহমান বলেন, বাংলা নববর্ষকে বরণ করতে উথলী সূর্য্য তোরণ ক্লাবের উদ্যোগে দিনব্যাপী নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ক্লাবের পুরাতন ঐহিত্য ফিরিয়ে আনতে নতুন কমিটি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক অমিত খান বলেন, আমরা ছোট বেলায় দেখেছি উথলী সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হতো। বিগত দিনে সেই আয়োজনে ভাটা পড়ে। তবে আমরা দায়িত্ব নেওয়ার পর থেকে ক্লাব আবারও প্রাণ ফিরে পেয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network