শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বাউফলের কালাইয়া বন্দরে অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর ভস্মীভূত

আপডেট: January 28, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

মিশু সিকদার,বাউফল প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া বন্দরে অগ্নিকাণ্ডে দুটি বসতঘর ও দুটি দোকান পুড়ে ভস্মীভূত হয়েছে। বুধবার (দুপুর ১টার দিকে) এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক লাইনের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের স্থাপনায়। এতে তুলা ব্যবসায়ী মিলন সিকদারের রান্নাঘর, মেশিনঘর, গোডাউন ও বসতঘর সম্পূর্ণভাবে পুড়ে যায়। পাশাপাশি আগুনে আরও একটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

প্রাথমিকভাবে স্থানীয়রা ধারণা করছেন, এ অগ্নিকাণ্ডে মিলন সিকদারের প্রায় ৩০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে স্থানীয় জনগণ দ্রুত আগুন নেভানোর কাজে অংশ নেন। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network