শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বাউফলে অসহায় পরিবারকে শাড়ি-অর্থ সহায়তা দিলেন এমপি শফিকুল ইসলাম মাসুদ

আপডেট: March 18, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রায় ২ হাজার পরিবারকে শাড়ি ও নগদ অর্থ সহায়তা উপহার দিয়েছেন পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ও জামায়াতের কেন্দ্রীয় সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।বুধবার দিনব্যাপী এ সহায়তা প্রদান করা হয়। এ সময় তার সঙ্গে স্থানীয় জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে বাউফলে মোট ৭০০ পিস শাড়ি বিতরণ করা হয়। বুধবার প্রধানমন্ত্রীর পক্ষে দুস্থদের মাঝে ওই শাড়ি বিতরণ করেন সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এছাড়াও ব্যক্তিগত উদ্যোগে ঈদ উপলক্ষে গরিব দুস্থদের মাঝে নগদ টাকা বিতরণ করেন তিনি।

উপহার পাওয়া কালাইয়া থেকে আসা রওশনা বেগম (৬৫) বলেন, ঈদের আগে উপহার পেয়ে খুব ভালো লাগছে।নাজিরপুর থেকে আগত রুজিনা আক্তার (৩৭) বলেন, আমরা অনেকেই নতুন কাপড় কিনতে পারি না। এবার নতুন শাড়ি পেলাম।ছোট ডালিমা এলাকার জবেদা খাতুন (৭০) বলেন, বয়স হয়েছে, আয়-রোজগার নেই। উপহার পেয়ে খুব খুশি হয়েছি।

বাউফল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাধবী রানী (৩০) বলেন, ধর্ম-বর্ণ না দেখে সবাইকে ঈদ উপলক্ষে উপহার দেওয়া হচ্ছে- এটা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।

উপহার প্রদানের সময় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৭০০ পিস সিনথেটিক শাড়ি উপহার পেয়েছি, যা প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করা হয়েছে। শাড়ির তুলনায় চাহিদা অনেক গুণ বেশি থাকায় আমার শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে পাওয়া উপহারও পর্যায়ক্রমে বিতরণ করা হবে।তিনি আরও বলেন, অতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে দলীয় বিবেচনায় ঈদ উপহার বিতরণ করা হতো; কিন্তু বর্তমানে উপহার প্রদানের ক্ষেত্রে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network