বাউফলে চুরির মামলায় ইউপি সদস্য গ্রেফতার

আপডেট: September 18, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

বাউফল প্রতিনিধি: পটুয়াখালীর বাউফল উপজেলায় চুরির মামলায় জাহাঙ্গীর আকন (৩৮) নামে এক ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার রাতে ওই ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহাঙ্গীর আকন নওমালা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মেম্বার এবং নিজ বটকাজল গ্রামের মো. আজাহার আলী আকনের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা নারায়ণগঞ্জ পিবিআইয়ের পরিদর্শক আব্দুল বাতেন বলেন, ২০১৮ সালে নারায়ণগঞ্জ মডেল থানায় ৯০ লাখ টাকা চুরির একটি মামলা হয়। ওই মামলার অন্যতম আসামি জাহাঙ্গীর আকন দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে বাউফল থানা পুলিশের সহায়তায় শুক্রবার রাত আড়াইটার দিকে তাকে গ্রেফতার করা হয়।

বাউফল থানার ওসি আল মামুন বলেন, গ্রেফতারকৃত ইউপি সদস্য জাহাঙ্গীর আকনকে শনিবার ভোরে নারায়ণগঞ্জ সদর থানায় প্রেরণ করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network