বাউফলে লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই ট্রলারডুবি, নিহত ২

আপডেট: March 25, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

পটুয়াখালী প্রতিনিধি:: পটুয়াখালীর বাউফল উপজেলায় লঞ্চের ধাক্কায় তরমুজবোঝাই একটি ট্রলার ডুবে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ভোররাতে উপজেলার বগা ইউনিয়নের লোহালিয়া নদীর বামনিকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রেজাউল করীম (২৮) ও নাছির ফকির (৪২)। তাদের বাড়ি পটুয়াখালীর রাঙাবালী উপজেলায়। তারা দুইজনই তরমুজ পরিবহনের কাজে শ্রমিক হিসেবে কাজ করতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাঙাবালী থেকে তরমুজবোঝাই করে একটি ট্রলার ঢাকার উদ্দেশে রওনা দেয়। ভোরের দিকে বামনিকাঠী এলাকায় পৌঁছালে ঢাকা থেকে পটুয়াখালীর দিকে আসা এমভি আওলাদ-৭ নামের একটি ডাবল ডেকার লঞ্চ ট্রলারটিকে ধাক্কা দেয়। ধাক্কায় ট্রলারটি দ্রুত নদীতে ডুবে যায়। এ সময় ট্রলারের ভেতরে ঘুমিয়ে ছিলেন রেজাউল ও নাছির। হঠাৎ দুর্ঘটনায় তারা বের হতে না পারায় পানিতে ডুবে মারা যান। তবে ট্রলারের অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে নদীতে ঘন কুয়াশা ছিল। এ কারণে ট্রলারটি লঞ্চের সুকানির চোখে না পড়ায় দুর্ঘটনাটি ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কালাইয়া বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আল মামুন জানান, তিনি কয়েক দিন ধরে জ্বরে অসুস্থ থাকায় বিস্তারিত বলতে পারছেন না। তবে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network