শিরোনাম
যশোরে ২৫ লাখ টাকার সোনার বারসহ যুবক আটক বিপ্লব কুমারসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত সাঁকো ভেঙে নদীতে জামায়াত নেতারা, রক্ষা পেলেন এমপি ভারতে সরকারিভাবে গোমূত্র সংগ্রহ শুরু, লিটার ২৬ টাকা করার পরিকল্পনা গৌরনদী প্রেসক্লাবের সম্পাদক জুলফিকারের ওপর হামলা:  থানার গেটে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি বরিশাল আদালত চত্বরে ককটেল সদৃশ বস্তুর বিস্ফোরণ বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময়

বাকেরগঞ্জের কৃতি সন্তান এমপি সৈয়দ জয়নুল আবেদীনকে নাগরিক সংবর্ধনা

আপডেট: March 23, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি:: বরিশালের বাকেরগঞ্জের কৃতি সন্তান ঢাকা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীনকে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে।সোমবার (২৩ মার্চ) সংবাদ বিকেল ৪ টায় উপজেলা অডিটোরিয়াম বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখা আয়োজিত এ নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

জামায়াতে ইসলামীর উপজেলা শাখার আমীর একেএম ফিরোজ আলমের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা নায়েবে আমীর ড. এস এম মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদার, ঢাকাস্থ বাকেরগঞ্জ ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি ড. মীম আতিকুল্লাহ, বাকেরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি ডাঃ ইকবালুর রহমান সেলিম।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ সমর্থিত প্রার্থী সৈয়দ জয়নুল আবেদীন সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের কৃতি সন্তান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network