আপডেট: August 24, 2026
রিপোর্ট অলিউল্লাহ: বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন গারুড়িয়া ইউনিয়নের দুইবার নির্বাচিত চেয়ারম্যান সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাকেরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক কর্মীবান্ধব নেতা মোঃ হারুন অর রশিদ জোমাদ্দার এর সুযোগ্য সন্তান মো: আরাফাত জোমাদ্দার।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, আসন্ন নির্বাচনে সৎ, যোগ্য ও তরুন জবাবদিহিমূলক নেতৃত্বের আগ্রহ দেখা যাচ্ছে। তাদের মতে, এ প্রেক্ষাপটে আরাফাত জোমাদ্দারের প্রতি সমর্থন বাড়ছে। গারুড়িয়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পাড়ায় মহল্লায় এবং চায়ের দোকানে ও সামাজিক পরিসরে সম্ভাব্য সৎ যোগ্য প্রার্থীদের নিয়ে আলোচনা চলছে যে নামটি শোনা যাচ্ছে সে হচ্ছে আরাফাত জোমাদ্দার! তবে এখনো তিনি আনুষ্ঠানিকভাবে কোন মতামত প্রকাশ করে নাই।
এই বিষয়ে জানতে চাইলে আরাফাত জোমাদ্দার বলেন, আমাকে নিয়ে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী হিসাবে স্থানীয় বিএনপির তৃণমূল পর্যায়ে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে আলোচনা শুরু হয়েছে আমার বাবা হারুন অর রশিদ জোমাদ্দার ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তির সিদ্ধান্তের ওপরই নির্ভর করবে! তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন!

