আপডেট: August 25, 2026
রিপোর্ট অলিউল্লাহ:: বাকেরগঞ্জ উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হচ্ছেন বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজসেবক মোঃ শাহীন সিকদার!
তিনি সাবেক চেয়ারম্যান এ এফ এম মাসুম মোল্লা বাচ্চুর ভাইয়ের ছেলে খয়রাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আইয়ুব আলী শিকদার এর বড় ভাই মরহুম মমিন উদ্দিন সিকদারের সুযোগ্য সন্তান এবং গারুড়িয়া ইউনিয়নের সাবেক সফল ও জনপ্রিয় চেয়ারম্যান মরহুম মজিবর রহমান মোল্লার সুযোগ্য নাতি। তার দাদার আদর্শকে বুকে ধারণ ও লালন করে তিনি এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থেকে কাজ করতে চান।
শাহীন সিকদার উপজেলার ১০ নং গারুড়িয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খয়রাবাদ গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি টঙ্গী পপুলার জেনারেল হাসপাতাল ও নিউ ঢাকা ইসলামী জেনারেল হাসপাতালের এর পরিচালক হিসেবে কর্মরত। সামাজিক সংগঠন নবজাগরণ সমাজ কল্যাণ পরিষদ এর সাংগঠনিক সম্পাদক ও নবীন প্রবীণ জনকল্যাণ সংস্থার কার্যনির্বাহী সদস্য, ইতোমধ্যে নিজের ব্যক্তিগত তহবিল থেকে যতটুকু সম্ভব এলাকার মাটি ও মানুষের কল্যাণে কাজ করেছেন। এলাকার সাধারণ মানুষের মুখে হাসি ফুটাতেই নিরলসভাবে কাজ করেতে চাচ্ছেন শাহীন সিকদার।
এ বিষয়ে শাহীন সিকদার বলেন, “আমার ব্যক্তিগতভাবে চেয়ারম্যান নির্বাচন করার কোনো ইচ্ছা ছিল না। তবে গারুড়িয়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড ও গ্রামের সাধারণ মানুষ এবং অনেক শুভাকাঙ্ক্ষী আমাকে নির্বাচনে অংশ নিতে উৎসাহ দিচ্ছেন।
তিনি আরও বলেন, “যদি সত্যিই সাধারণ মানুষ আমাকে চান, তাহলে নির্বাচন করার সিদ্ধান্ত নেব। তবে সবকিছুই জনগণের ইচ্ছা ও মহান আল্লাহর ওপর নির্ভর করবে। আমার জীবনের সবচেয়ে বড় প্রত্যাশা মানুষের কল্যাণে কাজ করা। সরকারি সব সুযোগ-সুবিধা প্রকৃত হতদরিদ্র ও যোগ্য মানুষের কাছে পৌঁছে দেওয়া, রাস্তাঘাটের উন্নয়ন নিশ্চিত করা এবং স্বচ্ছতার সঙ্গে জনগণকে সেবা প্রদান করাই হবে আমার অঙ্গীকার। রাজনৈতিক পদ-পদবীর চেয়ে জনগণের ভালবাসা নিয়েই আজীবন তাদের পাশে থাকতে চান তিনি। তিনি এলাকাবাসীর ভালবাসা, দোয়া ও সমর্থন কামনা করছেন।

