১লা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
বরিশালের নতুন ডিসি মামুন খন্দকার বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ প্রধানমন্ত্রী’র নির্দেশে ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে সাইফুর রহমান রানা বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার পানছড়িতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন চরফ্যাশনে ট্রলিচাপায় মাদরাসাছাত্রী নিহত, মরদেহ নিয়ে সহপাঠীদের বিক্ষোভ আমতলীতে শ্রমিকদল সভাপতিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা অবৈধভাবে পণ্য তৈরি করে বাজারজাত করায় লাখ টাকা জরিমানা মাদক কারবারিকে এআই দিয়ে আর্জেন্টাইন সমর্থককে ব্রাজিলের জার্সি পরানো সেই এসআইকে শোকজ!

বাকেরগঞ্জের চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নিয়ে অনিয়মের অভিযোগ

আপডেট: জুলাই ১, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনকে কেন্দ্র করে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সুপারিশপ্রাপ্ত প্রার্থীকে বাদ দিয়ে অন্য একজনকে সভাপতি মনোনীত করায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডসমূহের এডহক কমিটি প্রবিধানমালা-২০২৪ (৩১ আগস্ট ২০২৫ তারিখের সংশোধনী) এর ৭৪(২) প্রবিধান অনুযায়ী চলতি বছরের ২৯ মার্চ (স্মারক নং: বশিবো/বিঅ/২০২৬/৪২৬) চরসমদি বালিগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠনের লক্ষ্যে সভাপতি পদের জন্য তিনজনের নামের তালিকা চাওয়া হয়।
এর পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সভাপতি পদের জন্য প্রথম ক্রমিকে মুশফিকুর রহমান, দ্বিতীয় ক্রমিকে গিয়াস উদ্দিন শিকদার এবং তৃতীয় ক্রমিকে মো. সরোয়ার হোসেনের নাম উল্লেখ করে আবেদন জমা দেন।
অভিযোগে আরও বলা হয়, বাকেরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান প্রথম ক্রমিকে থাকা মুশফিকুর রহমানকে সভাপতি হিসেবে মনোনয়নের জন্য লিখিত সুপারিশ করেন। পরে বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলটন চন্দ্র পালও সংসদ সদস্যের সুপারিশের বিষয়টি উল্লেখ করে প্রথম ক্রমিকে থাকা মুশফিকুর রহমানের পক্ষে বরিশাল জেলা প্রশাসকের নিকট সুপারিশপত্র প্রেরণ করেন।

কিন্তু গত সোমবার (২৯ জুন) বরিশাল শিক্ষা বোর্ডের স্কুল পরিদর্শক মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক পরিপত্রে তৃতীয় ক্রমিকে থাকা মো. সরোয়ার হোসেনকে এডহক কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে বিস্ময় ও অসন্তোষ দেখা দিয়েছে।

অভিযোগকারীদের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রভাবিত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে সুপারিশের ধারাবাহিকতা ও স্বচ্ছতা অনুসরণ করা হয়নি এবং কী বহিরাগতদের দিয়ে কমিটি গঠন করা হয়েছে তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।এদিকে এডহক কমিটি গঠন নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে বলে স্থানীয়রা জানিয়েছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে দ্রুত বিষয়টির সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network