৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বাকেরগঞ্জের চরামদ্দিতে চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত নলছিটিতে খয়রাবাদ নদী ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন বাকেরগঞ্জের চরামদ্দি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দ্রুত মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চান রামিসার বাবা বালুবোঝাই ট্রাকে ধসে পড়ল বেইলি ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন বাকেরগঞ্জের চরাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন ৪ শতাধিক ব্যক্তি তিন হাজার পিস ইয়াবাসহ জীবননগরের আব্দুল্লা আটক ভোলায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা জাকির হোসেনকে দেখতে গেলেন জহুরুল ইসলাম জহির

বাকেরগঞ্জের চরামদ্দিতে চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট: জুন ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের বাদলপাড়া (নিমতলা) এলাকায় ব্যাপক সুবিধা সহ ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৭ জুন রবিবার দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় চার শতাধিক রোগী ফ্রি চক্ষু চিকিৎসাপত্র গ্রহণ করেন। ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জজ কোর্টের বিজ্ঞ আইনজীবী ও বাদলপাড়া কলেজের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন। ক্যাম্প বাস্তবায়ন করে বরিশাল গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল।
সকাল ৯টায় ক্যাম্পের কার্যক্রম উদ্বোধন ঘোষণা করেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মোঃ মামুন-অর-রশিদ। ক্যাম্প কার্যক্রম পরিদর্শনে যান বরিশাল ইসলামিয়া স্পেশালাইজড হাসপাতালের চেয়ারম্যান ডা. এস.এম ইকবালুর রহমান সেলিম এবং বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ফিরোজ আলম।

এছাড়া উপস্থিত ছিলেন চরামদ্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা নেছার উদ্দিন, সেক্রেটারি মুফতি রেদওয়ানুল হক এনাম, ইউনিয়ন বিএনপির সেক্রেটারি মনির হোসেন হাওলাদার, বিএনপি নেতা মঈনদ্দিন বাদশা, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন, উপজেলা জামায়াত নেতা মাওলানা রেদওয়ান উল্লাহ শাহেদী, স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন, মাওলানা সেলিম সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
ক্যাম্পে অর্ধ শতাধিক রোগীকে ঔষধ ও বিদেশী লেন্স সহ সম্পূর্ণ ফ্রি ছানি অপারেশন এবং ঔষধ সহ নেত্রনালী অপারেশন সম্পূর্ণ ফ্রি করার ব্যবস্থা করা হয়। তাছাড়া প্রায় শতাধিক গরীব রোগীকে ফ্রি চশমা দেওয়া হয়।
চিকিৎসা গ্রহণ শেষে সেবাগ্রহীতারা বলেন, এই প্রথম একটি চক্ষু ক্যাম্পে এতগুলো ফ্রি সুবিধা পেলাম। একদিকে বিশেষজ্ঞ চিকিৎসক ভিজিট ছাড়াই রোগী দেখেছেন, ফ্রি চশমা দিয়েছেন, অপারেশন ও ঔষধ সবই ফ্রি ব্যবস্থা করা হয়েছে। তাছাড়া এত যত্নসহকারে দেখায় আমরা সন্তুষ্ট। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্পের কার্যক্রম যাতে অব্যাহত থাকে সে বিষয়ে দাবি তোলেন এলাকাবাসী।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network