৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বাকেরগঞ্জের চরামদ্দিতে চক্ষু রোগীদের ফ্রি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত নলছিটিতে খয়রাবাদ নদী ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে মানববন্ধন বাকেরগঞ্জের চরামদ্দি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার দ্রুত মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়ন চান রামিসার বাবা বালুবোঝাই ট্রাকে ধসে পড়ল বেইলি ব্রিজ, যোগাযোগ বিচ্ছিন্ন বাকেরগঞ্জের চরাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা পেলেন ৪ শতাধিক ব্যক্তি তিন হাজার পিস ইয়াবাসহ জীবননগরের আব্দুল্লা আটক ভোলায় অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা সড়ক দুর্ঘটনায় আহত মাওলানা জাকির হোসেনকে দেখতে গেলেন জহুরুল ইসলাম জহির

বাকেরগঞ্জের চরামদ্দি ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট: জুন ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন
নিজস্ব প্রতিবেদক:: বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নে ৩২ পিস ইয়াবাসহ সিরাজ গাজী ওরফে সিজন গাজী নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার চরামদ্দি পুলিশ ক্যাম্পের এস আই আলমগীরের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। রবিবার সকালে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আটক সিরাজ গাজী ওরফে সিজন গাজী চরামদ্দি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের দিয়ারচর পশ্চিম চরামদ্দি এলাকার জব্বার গাজীর ছেলে।
পুলিশ জানায়, সিরাজ গাজী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি একাধিকবার মাদকদ্রব্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।বাকেরগঞ্জ থানার ওসি আদিল হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসায়ী কাউকে ছাড় দেয়া হবে না।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network